নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধু গোল্ড কাপ- ২০২৩ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন কয়রা থানার দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাঃ বিদ্যাঃ


খুলনা জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ -২০২৩ ফুটবল খেলায়  প্রাথমিক পর্যায়ের ফাইনালে  খুলনার ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করেছে কয়রা থানার দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।


বৃহস্পতিবার ০৫/১০/২০২৩ ইং তারিখে  খুলনা জেলা স্কুল  মাঠে  খুলনা জেলার কয়রা থানার দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খুলনার ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের   মধ্যে বিকাল ২:৩০ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত  হয়। 


উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মোঃ শামীম হোসেন, সহকারী শিক্ষক দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,  ইউপি সদস্য মোঃ আব্দুল মান্নান সানা। এছাড়াও উপস্থিত ছিলেন  মোঃ আছাফুর রহমান, মোঃ ফারুক হোসেন, মোঃ ইয়াছিন আরাফাত,  টুটুল, মোঃ আমিনুর ইসলাম প্রমূখ। 


এছাড়াও আরও বিভিন্ন সাংগঠনিক নেতৃত্ববৃন্দ  শিক্ষানুরাগী ও ক্রীড়ানুরাগী ব্যক্তিগন উপস্থিত ছিলেন।


খুলনা জেলার কয়রা থানার দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যম্পিয়ন হওয়ায় উক্ত বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ  এক বার্তায় বিজয়ী দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Tag
আরও খবর