নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের


জয়পুরহাটের কালাইয়ে ট্রাক্টরের ধাক্কায় এক অটোভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বেলা সাড়ে ৩টায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পুনট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হলেন, উপজেলার পুনট ইউনিয়নের খরপা গ্রামের আবু তালেবের ছেলে আব্দুর রহিম (২৭)।

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাস্তার উত্তর পাশে কয়েকটি ব্যাটারী চালিত তিন চাকার অটোভ্যান হিমাগারে আলু নিয়ে যাওয়ার জন্য আলু লোড করছিল। আলু আনলোড করার সময় ভ্যানে একটি বস্তা বাঁকা হয়ে যায়। এসময় ওই বস্তা ঠিক করতে গেলে দিনাজপুরের নবাবপুর থেকে আসা কিচকগামী ট্রাক্টর দ্রুত গতিতে এসে সজোরে অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে অটোভ্যান চালক মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলে সে  মারা যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন দৈনিক বাংলাকে বলেন, হিমাগারে আলু নিয়ে যাওয়ার জন্য অটোভ্যানে আলু লোড করছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক্টর এসে অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোভ্যান চালক মারা যান। এ ঘটনায় ট্রাক্টর চালক দিনাজপুর জেলার নবাবপুর উপজেলার দক্ষিণ বোয়ালমারী এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুল মোমিন (২৫) ও ঘাতক ট্রাক্টর আটক করা হয়েছে।

আরও খবর