নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৯ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার আলমপুর ইউনিয়নের পৌলঞ্জ গুড়ুরা তেমাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ফুলদিঘী বাজার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে রাফিউল ইসলাম (২৮) ও একই এলাকার বুলু মিয়ার ছেলে রিফাত হোসেন (১৯)। পুলিশ জানায়, ক্ষেতলাল থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল ইসলামের নেতৃত্বে এসআই মন্টু রহমান ও এএসআই বেলাল হোসেনসহ পুলিশের একটি চৌকস দল আলমপুর ইউনিয়নের পৌলঞ্জ গুড়ুরা তিনমাথা বটগাছ সংলগ্ন পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ২৯ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দেশচিত্র'কে বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ২৯ পিস মাদকদ্রব্যসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ওষুধটি অত্যন্ত শক্তিশালী নেশাজাতীয় দ্রব্য হিসেবে পরিচিত।” তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।
Tag
আরও খবর