নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুরে ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার সৎ মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ী গ্রামে পাঁচ বছর বয়সী নাঈম নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করছেন, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি নির্মম হত্যাকাণ্ড। সন্দেহের ভিত্তিতে শিশুটির সৎ মা জাহানারা বেগম (৩০) কে আটক করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। পারিবারিক সূত্রে জানা গেছে, নাঈমের জন্মের এক বছর পরই তার আপন মা মারা যান। এরপর শিশুটিকে দেখাশোনার জন্য নাঈমের বাবা খলিলুর রহমান দ্বিতীয় বিয়ে করেন জাহানারা বেগমকে। স্বজনদের অভিযোগ, সকালে নাঈম খাবার চাইলে সৎ মা জাহানারা ক্ষিপ্ত হয়ে শীল-পাটা দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে শিশুটিকে বাথরুমে ফেলে রেখে দেওয়া হয়। কিছুক্ষণ পর স্থানীয়রা শিশুটিকে দেখে আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বাড়িতে আনার পর ক্ষুব্ধ এলাকাবাসী জাহানারাকে একটি ঘরে আটক করে পুলিশে খবর দেন। আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) গণেশ চন্দ্র বলেন,শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রকৃত কি ঘটনা তদন্তসাপেক্ষে বলা যাবে। আক্কেলপুর থানার তদন্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় সৎ মা কে থানায় নিয়ে এসেছি, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রামজুড়ে এখন শোক ও ক্ষোভ বিরাজ করছে। পাঁচ বছরের নিষ্পাপ নাঈমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। পুলিশের তদন্তে প্রকাশ পাবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
Tag
আরও খবর