নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বকেয়া বিল ১৬ লাখ অন্ধকারে ডুবে আক্কেলপুর গোপিনাথপুর  আইএইচটি, হোস্টেল ছাড়ছেন শিক্ষার্থীরা.

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-র এক বছরের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। গত রোববার সকাল ১০টার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় পুরো প্রতিষ্ঠান অন্ধকারে ডুবে যায়। এতে আবাসিক শিক্ষার্থীরা হোস্টেল ছাড়তে শুরু করেছেন।  পরিস্থিতি বিবেচনায় আইএইচটি কর্তৃপক্ষ বাধ্য হয়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে। সূত্রে জানা গেছে, ২০২২ সালে একাডেমিক কার্যক্রম শুরুর পরও গোপীনাথপুর আইএইচটির নিজস্ব অর্থনৈতিক কোড চালু হয়নি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বরাদ্দের ওপর নির্ভর করে ব্যয়ভার পরিচালিত হলেও গত এক বছর ধরে সেই বরাদ্দ বন্ধ রয়েছে। এতে ১৬ লাখ ৭৩ হাজার ৬৮৩ টাকার বিদ্যুৎ বিল বকেয়া জমে যায়। পল্লী বিদ্যুৎ সমিতির একাধিক তাগাদা সত্ত্বেও বরাদ্দ না থাকায় কর্তৃপক্ষ বিল পরিশোধ করতে পারেনি। শেষ পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতি গত রবিবার প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। আইএইচটি সূত্রে জানা যায়, ফার্মেসি ও ল্যাব টেকনোলজি এ দুটি ট্রেডে এখানে ৪৫০ শিক্ষার্থী পড়াশোনা করেন। দুটি পৃথক হোস্টেলে তিন শতাধিক শিক্ষার্থী আবাসিক থাকেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় আবাসিক শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। সোলার সিস্টেম থাকলেও তা বহুদিন ধরে অচল। রাতে বিদ্যুৎ না থাকায় নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এসব পরিস্থিতির  বিবেচনা করে সোমবার থেকে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। আইএইচটির শিক্ষার্থী আখতারুজ্জামান আক্ষেপ বলেন, আমরা নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে এখানে পড়তে এসেছি। কিন্তু এমন পরিস্থিতিতে আমাদের পড়াশোনা তো দূরের কথা, ন্যূনতম স্বাভাবিকভাবে থাকা–খাওয়া পর্যন্ত কঠিন হয়ে পড়েছে। দিনরাত অন্ধকারে থাকতে হচ্ছে, হোস্টেলে নিরাপত্তাহীনতার মধ্যেও থাকতে হচ্ছে। এ ধরনের ভোগান্তি আমরা কখনোই প্রত্যাশা করিনি। শিক্ষার্থী হিসেবে আমাদের ন্যায্য অধিকার হলো একটি নিরাপদ ও নির্বিঘ্ন শিক্ষার পরিবেশ পাওয়া। তাই যত দ্রুত সম্ভব বিদ্যুতের সমস্যা সমাধান করে আমাদের কষ্ট লাঘবের দাবি জানাচ্ছি।” স্থানীয়রা বলছেন, একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের এমন অবস্থায় পড়া অত্যন্ত দুঃখজনক। দ্রুত বরাদ্দ ও সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-র অধ্যক্ষ আবদুল কুদ্দুস মণ্ডল বলেন,অর্থনৈতিক কোড না থাকায় আমাদের ব্যয়ভার এখনো সঠিকভাবে নির্ধারিত নয়। গত এক বছর ধরে বরাদ্দ বন্ধ থাকায় বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির তাগাদা পেয়েছি, কিন্তু বরাদ্দ না থাকায় পরিশোধ সম্ভব হয়নি।
Tag
আরও খবর