নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটের আক্কেলপুরে নিজ শয়নকক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার.

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে বিষ্ণু মালী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের মালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিষ্ণু মালী বাবলু মালীর ছেলে। এলাকাবাসী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে বিষ্ণুর বাবা বাবলু মালী মাঠে কাজে বের হয়ে যান। কিছুক্ষণ পর তার মা তুলশী মালী স্বামীর জন্য খাবার নিয়ে মাঠে যান। এ সময় বাড়িতে একা থাকা অবস্থায় বিষ্ণু শয়নকক্ষের বাঁশের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরে তুলশী মালী বাড়িতে ফিরে এসে ছেলের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে আক্কেলপুর থানার এসআই রাকিব ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি বাড়ির আঙিনায় রাখা অবস্থায় দেখতে পান। তিনি জানান, নিহতের মা তুলশী মালী জানিয়েছেন—দড়ি ছিঁড়ে মরদেহটি শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল। পরিবার সূত্রে আরও জানা যায়, বিষ্ণু মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Tag
আরও খবর