নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হঠাত বৃষ্টিতে তলিয়ে গেছে আগাম বীজ আলু, উঠিয়ে নিচ্ছেন কৃষকরা.

গত মৌসুমের লোকসান কিছুটা পুষিয়ে নিতে আগাম জাতের আলু রোপণ করেছিলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আলু চাষিরা। তবে গত তিন দিনের বৃষ্টির কারণে তাদের রোপণকৃত বীজ আলু পানিতে তলিয়ে গেছে। এ কারণে জমি থেকে বীজ আলু উঠিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষকরা। হাঁটুসমান কাদা পানিতে নেমে একদল মানুষ মাটির নিচ থেকে তুলে নিচ্ছেন সদ্য রোপণ করা বীজ আলু। কেউ মাটির নিচে হাত ঢুকিয়ে তুলছেন, কেউ আলু পানিতে পরিষ্কার করে সরিয়ে রাখছেন পাশের টিনের থালায়। তাদের মুখে নেই কোনো অভিযোগ, শুধু নীরবতা, মেনে নেওয়া এক বাস্তবতা। এমন দৃশ্যের দেখা মিলেছে উপজেলার শ্রীকৃষ্টপুর ও ভদ্রকালী মাঠে। কৃষকরা বলছেন, টানা তিন দিনের ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে সদ্য রোপণ করা আগাম আলুর ক্ষেত। বৃষ্টির পানি জমে আলুর বীজ পচে যাওয়ার আশঙ্কায় এখন সেই আলুই তুলে নিচ্ছেন তারা। হয়তো কিছুটা বাঁচবে, নইলে সবই যাবে হারিয়ে। আবহাওয়া অনুকূলে না এলে এবং জমির পানি দ্রুত না নামলে আগাম জাতের আলু চাষে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তারা। শ্রীকৃষ্টপুর গ্রামের কৃষক মোকলেছুর রহমান বলেন, আমি গত আটদিন আগে ২ বিঘা জমিতে আগাম আলু রোপণ করেছিলাম। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আলুর জমিতে হাঁটু সমান পানি জমে গেছে। পানির নিচে থাকলে রোপিত আলুর বীজ পচে যাবে। তাই তুলে নিচ্ছি। যদি কিছুটা ক্ষতি পোষানো যায়। একই আশঙ্কা ব্যক্ত করেছেন পৌর এলাকার আলু চাষি রিফাতুল হাসান। তিনি বলেন, এবার ভালো দামে বিক্রির আশায় ৬ বিঘা জমিতে আগাম আলু চাষ করেছিলাম। কিন্তু অসময়ে হঠাৎ এমন বৃষ্টিতে আমার আলু তলিয়ে গেছে। এতে পুরো ফসল নষ্ট হওয়ার ভয় করছি। সরকারিভাবে সহায়তা পেলে হয়তো কৃষকরা একটু উপকৃত হবে। উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলায় প্রায় ৫১৩ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণ করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত এই উপজেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১২৮ মিমি। উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, আলুর ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে কৃষি দপ্তরের লোকজন মাঠে কাজ করছেন ও কৃষকদের পরামর্শ দিচ্ছেন। পার্শ্ববর্তী নঁওগা জেলার বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ওই এলাকায় রবিবার (২ নভেম্বর) পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Tag
আরও খবর