নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে জামায়াতে ইসলামী’র আয়োজনে ২৮ অক্টোবর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জয়পুরহাটে জামায়াতে ইসলামী’র আয়োজনে ২৮ অক্টোবর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

বাংলাদেশের ইতিহাসে ২৮ অক্টোবর একটি স্মরণীয় ও হৃদয়বিদারক দিন হিসেবে চিহ্নিত। এই দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে স্মরণ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর ও সদর উপজেলা শাখা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩ টায় জয়পুরহাটের আরামনগর এলাকার দারুস সুফফা ট্রাস্ট মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর ও সদর উপজেলার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলার আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ ফজলুর রহমান সাঈদ,
জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,ভারপ্রাপ্ত শহর আমীর মাওলানা সাইদুল ইসলাম,শহর সেক্রেটারি মিজনুর রহমান,
সদর উপজেলা আমীর ইমরান হোসেন,
জেলা অফিস সম্পাদক আনোয়ার হোসেনসহ শহর ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এই দিনে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর নৃশংসভাবে হামলা চালিয়ে নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল। শত শত নেতাকর্মী শহীদ হন, আহত হন আরও অনেকে। বক্তারা এ ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রবিরোধী একটি ঘৃণ্য হত্যাযজ্ঞ হিসেবে আখ্যায়িত করেন।

বক্তারা আরও বলেন, শহীদদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তারা শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Tag
আরও খবর