নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ক্ষেতলালে ত্রিমুখী সংঘর্ষে নিহত - ১


জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা সদর থেকে টিসিবি পন্য নিয়ে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেল ও ইজিবাইক ত্রিমুখী সংঘর্ষে নাসিরউদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।


১৮ অক্টোবর (শনিবার) বেলা সাড়ে ১১টার দিকে ক্ষেতলাল-বটতলী রোডের কামারগাড়ী সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নাসিরউদ্দিন ক্ষেতলাল পৌরসভার তিলাবদুল মুন্সীপাড়া মহল্লার আব্দুল বাকীর ছেলে। জানাগেছে, নিহত নাসির উদ্দিন স্থানীয় বটতলী বাজারে মাংসের ব্যবসা করতেন। তিনি ঘটনার দিন উপজেলা সদর থেকে টিসিবি পণ্য নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন, পথিমধ্যে ক্ষেতলাল-বটতলী রোডে কামারগাড়ী সংলগ্ন এলাকায় পৌঁছালে বটতলী থেকে ক্ষেতলালগামী একটি মোটরসাইকেল ও ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।


এতে নাসিরউদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে আরও তিন জনকে আহতাবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। তারা হলেন, ক্ষেতলাল পৌর এলাকার পাইকপাড়া মহল্লার খলিলুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক হাবিবুর রহমান (২০), ইসলামপুর মহল্লার ভুট্টু মিয়ার ছেলে নাঈম (১৯) ও একই মহল্লার সাইদুল ইসলামের ছেলে ফিরোজ (২০)। এবিষয়ে ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) এস এম কামাল হোসেইন বলেন, দুর্ঘটনায় নাসির হোসেন নামের একজন নিহত হয়েছেন।


তিনজনকে আহতাবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি মোটরসাইকেল উদ্ধার করেছি। আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

Tag
আরও খবর