নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ক্ষেতলালে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ, বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতাসহ বিভিন্ন দাবিতে ঢাকায় চলমান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটের ক্ষেতলালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় “বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষক, কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট” এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্ষেতলালের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষক, কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট ক্ষেতলাল উপজেলার সভাপতি ও বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের আকন্দ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আখলাস শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল ইসলাম উজ্জ্বল, ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সায়ফুল ইসলাম, ক্ষেতলাল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোস্তফা হাসান মো. এহতেসান, জামুহালী সিইউ বিএল আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল ইসলাম প্রমুখ। এছাড়াও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক ও ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মু. মাহবুবর রহমান। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা ২০% বাড়িভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবি জানিয়ে আসছেন। তারা আরও বলেন, এসব ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক-কর্মচারীদের ওপর রাজধানীতে হামলা করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বক্তারা বলেন, যে শিক্ষক সমাজকে গড়ে তোলেন, সেই শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। আমরা দাবি করছি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। তারা আরও জানান, সরকার যদি দ্রুত দাবিগুলো মেনে না নেয়, তবে আন্দোলন আরও বিস্তৃত হবে এবং সারাদেশের শিক্ষক-কর্মচারীরা রাজপথে নামবেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক ও কর্মচারী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে শিক্ষক-কর্মচারীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা, হামলার বিচার, এবং জাতীয়করণের অগ্রগতি দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়। গরম রোদেও হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা শিক্ষক-কর্মচারীরা বলেন, আমরা শ্রেণিকক্ষে ফিরতে চাই, তবে মর্যাদা ক্ষুণ্ণ করে নয়। সরকারের কাছে আমাদের দাবি আমাদের ন্যায্য প্রাপ্য দ্রুত বাস্তবায়ন করা হোক।
Tag
আরও খবর