নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে ছাত্রদল নেতাদের বহিষ্কার প্রত্যাহারের দাবিতে প্রতীকি অনশণ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার প্রত্যাহারের দাবিতে প্রতীকি অনশন করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। রবিবার শহরের আবুল কাশেম ময়দানে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত তারা এ কর্মসূচী পালন করে।  

এ সময় বক্তব্য দেন, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক  সাগর চৌধুরী ও আহাদ হোসেন,জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান, আহ্বায়ক  সোহরাফ হোসেন ইমন প্রমূখ।

বক্তারা বলেন, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদল শাখার কাউন্সিল করতে বাধা দেওয়ায় ষড়যন্ত্র করে তাদের বহিস্কার করা হয়েছে। অথচ জীবন বাজি রেখে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর জেল জুলুম হুলিয়া ও নানা নির্যাতন সহ্য করে বহিস্কৃতরায় নেতৃত্ব দিয়েছে ছাত্রদলের। কিন্তু কুচক্রী মহলের চক্রান্তে সেই নেতৃত্বকেই দল থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে। কর্মসুচী থেকে তারা এ বহিস্কারের প্রত্যাহার দাবি করেন। দাবি না মানা না আগামীতে বৃহত্তর কর্মসূচী পালনেরও ঘোষনা দেওয়া হয়। 

অনশন চালাকালে জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন এসে তাদের বহিষ্কার প্রত্যাহারের  বিষয়টি আশ্বস্ত করেন।

জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান বলেন, কেন্দ্র থেকে আমাদের  আশ্বস্ত করেছেন। তারা সুশৃঙ্খল ভাবে থাকলে অচিরেই তাদের   বহিষ্কার আদেশ   প্রত্যাহার করা হবে। 

প্রসঙ্গত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা,শহর ও একটি কলেজ শাখার ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের এ শাস্তি প্রদান করে।

Tag
আরও খবর