নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটের কালাইয়ে শিয়ালের কামড়ে শিশুসহ দুই গ্রামের ০৯ জন আহত

জয়পুরহাটের কালাই পৌরসভার সড়াইল ও আওড়া  গ্রামে শিয়ালের কামড়ে শিশুসহ দুই গ্রামের কমপক্ষে ০৯ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর)  রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। এর মধ্যে ১ জন গুরতর আহত হওয়ায় তাকে জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহতরা হলেন, কালাই পৌর সদরের সড়াইল গ্রামের মফিদুল খন্দকার  (৪০), আব্দুল আজিজ (৫৫), আবু বক্কর সিদ্দিক  (৬০), জান্নাতুন (০৫), ববিতা (৩০) আব্দুর রশিদ (৫৫), আওড়া গ্রামের মোস্তাফিজুর (৩০) আতিক(২০), সবুজ(২৫) সহ ০৯জন। আহতদের রাতেই কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ জন গুরতর আহত হওয়ায় তাকে জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

শেয়ালের কামড়ে কান ছিড়ে যাওয়া সড়াইল গ্রামের আহত মফিদুল খন্দকার বলেন, এশার নামাজের সময় আমাকে এবং তারপর ছোট ভাইয়ের মেয়ে, আমার চাচাতো ভাইয়ের বউসহ ১০-১২ জনকে কামড় দিয়েছে।

আহত সড়াইল গ্রামের সাবেক কমিশনার আব্দুল আজিজ বলেন, আমি ওযু করে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে হঠাৎ করে একটি শেয়াল এসে আমার মুখে আচর মেড়ে চলে যায়।

আহত আওড়া গ্রামের সবুজ বলেন, আমি গ্রামে বসে ছিলাম হঠাৎ করে একটি শেয়াল আমাকে আক্রমণ করে।আমার ডান হাতে কামড় মাড়ে। গ্রামের লোক আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: ফাহমিদা আক্তার লিনা জানান, শেয়ালের কামড়ে আক্রান্ত হয়ে বেশ কিছু লোক এসেছিলেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসাসহ জলাতঙ্ক টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার কানে বেশ বড় ক্ষত হয়েছে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Tag
আরও খবর