জয়পুরহাট কেন্দ্রীয় শিব মন্দিরের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ ও তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সনাতনী যুবশক্তির ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সনাতনী যুবশক্তি'র সভাপতি রনজিৎ সাহা, সহ-সভাপতি রতন রায়, সাধারণ সম্পাদক দেবোতোষ কুন্ডু বাপ্পা, সহ-সাধারণ সম্পাদক জীবন কুমার (মিলন), সাংগঠনিক সম্পাদক উৎপল সরকার, নারী বিষয়ক সম্পাদক ঝুমুর রানী, কোষাধ্যক্ষ অপূর্ব মহন্তসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মন্দির পরিচালনা কমিটি এককভাবে ক্ষমতা প্রয়োগ করছে। মন্দিরের লাখ লাখ টাকা আয় থাকলেও এর কোনো অডিট বা সঠিক হিসাব প্রকাশ করা হয়না। পাশাপাশি মন্দিরের সম্পত্তি দখল, অর্থ আত্মসাৎ এবং নানা অনিয়মের কারণে ধর্মীয় প্রতিষ্ঠানটি সংকটে পড়েছে। এসব বিষয়ে ৬দফা দাবী পিশ করেন তারা । এ বিষয়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন।
শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতৃবৃন্দরা।
১০ ঘন্টা ৪০ মিনিট আগে
১২ ঘন্টা ৫৭ মিনিট আগে
২০ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে