নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে অপহরণকারীসহ ভিকটিম উদ্ধার ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাটে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে অপহরণকারীসহ ভিকটিম উদ্ধার ও ইয়াবাসহ এক মাদক কারবারি আটক করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের চৌকস অপারেশনাল দল।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে সোমবার (২৩ অক্টোবর) বিকালে জয়পুরহাট রেল স্টেশন এলাকা থেকে অপহরণকৃত এক কিশোরীকে উদ্ধারসহ অপহরনকারীকে আটক করা হয়েছে। 

আটককৃত অপহরনকারী দিনাজপুর জেলার পার্বতিপুর থানার পশ্চিম হুগলিপাড়া এলাকার  রবিউল আকতারের ছেলে তাওফিক রহমান নিশান (১৮) ও উদ্ধারকৃত ভিকটিম জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর পূর্বপাড়া এলাকার  হাশেম আলীর মেয়ে মোছাঃ সাবিলা আক্তার জান্নাতি (১৬)।

জয়পুরহাট থানার সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, ২০ অক্টোবর সন্ধা থেকে সাবিলা আক্তার জান্নাতি নিখোঁজ হলে বিভিন্ন স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে ওই দিনই নিখোঁজের মা থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার পর থেকেই ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার বিশেষ অভিযান পরিচালনা করে  ভিকটিম উদ্ধার করে এবং সন্দেহজনক অপহরণকারীকে আটক করে র‌্যাব।

অপরদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধায় জয়পুরহাট সদর ধানাধীন পূর্ব পারুলিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মাদক কারবারি আজাদ হোসেন (৪২) কে পূর্ব পারুলিয়া এলাকা থেকে ৪২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত সন্দেহজনক  যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অপহরণকারীকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদক কারবারি আজাদ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

আরও খবর