নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা

জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নে জিতারপুর গ্রামে চল্লিশোর্ধ্ব এক বিধবা নারীর ঘরে ঢুকে ধর্ষন করার অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগি ওই নারী।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। তারা হলো, জিতারপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোহরাব হোসেন (২৭) ও মীর কাশেমের ছেলে মিরাজুল ইসলাম সুচি (২২)।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, তিন সন্তানের জননী বিধবা ওই নারী স্বামীর মৃত্যুর পর থেকে বাড়িতে একাই থাকতেন। তার তিন ছেলেও চাকরি  সুবাদে ঢাকায় থাকেন। 

গত ১৮ অক্টোবর রাতে ওই বিধবা  নারী খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়লে আনুমানিক রাত ১ টার দিকে অভিযুক্তরা তাকে ডাকাডাকি করলে সে দরজা খুললে তারা প্রথমে ওই নারীকে কুপ্রস্তাব দিলে এতে সে রাজী না হওয়ায় তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে তারা। এ সময় তার আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ব্যাপারে জয়পুরহাট থানার ওসি (তদন্ত) গোলাম সারওয়ার জানান, গতকাল সোমবার থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতাও মিলেছে।  ভুক্তভোগিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামীদের গ্রেফতারের জোর তৎপরতা চলছে।

আরও খবর