নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাঁচবিবিতে রাতে ঘুমানোর কথা বলে যাওয়া ববিতার লাশ পাওয়া গেলো বিলের খারিতে

মোঃ মনোয়ার হোসেন
পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে রাতে ঘুমানোর কথা বলে যাওয়া ববিতার লাশ পাওয়া গেলো বিলের খারিতে,নিজ বাড়ী থেকে প্রায় ৫০০ মিটার পশ্চিম দিকে উচাই ঝিনাইগাড়ি বিলের খাড়ী হতে ববিতা (১৭) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলা আটাপুর ইউনিয়নের উচাই পাথরঘাটা গ্রামে।

নিহত ববিতা উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই পাথরঘাটা গ্রামের মামুনুর রশিদের মেয়ে।

নিহতের বড় বোন জানান রাত দশটার দিকে তারা তিন ভাইবোন ঘরে বসে টিভি দেখছিলো তার একপর্যায়ে ঘুমানোর কথা বলে ববিতা তার নিজ ঘরে ঘুমাতে যায়,ববিতার বড় বোন এক দেড় ঘন্টা পর বাথরুম যাওয়ার জন্যে বাহিরে আসে।তারপর ববিতার রুমে যায়ে তাকে দেখতে না পেয়ে রাতে খুঁজাখুঁজি করতে থাকে।

মঙ্গলবার সকালে জৈনক ব্যক্তি উচাই বিলের খারিতে মাছ ধরতে গেলে ববিতার লাশ দেখতে পায়।পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পাঁচবিবি থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন,তিনি বলেন লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনার তদন্ত চলমান।

Tag
আরও খবর