নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ


জয়পুরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বেলুন ও পায়রা উড়িয়ে এ সমাবেশের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। পরে জেলা কমান্ডেন্টের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, রাজশাহী ১৯ আনসার ব্যাটালিয়ের পরিচালক আব্দুল মজিদ, জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, নওগাঁ জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রাফিউদ্দিন জাকারিয়া ও সাবেক জয়পুরহাট জেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন।  

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আনসার ও ভিডিপি"র সার্কেল অ্যাডজুট্যান্ট বাবুল আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তহমিনা বেগম  ও আক্কেলপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কাজী মাকামাম মাহমুদা। 

এসময় সকল উপজেলার আনসার কর্মকর্তা সহ প্রায় তিন’শ সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ প্রায় ৫৫ জন আনছার সদদ্যের মাঝে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।

Tag
আরও খবর