নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিজিবি’র উদ্যোগে জয়পুরহাটের সৌলাগাড়ী বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমাধান

জয়পুরহাট সদর উপজেলার সৌলাগাড়ী বিলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কয়েক হাজার বিঘা জমির রোপাআমন ধান পানিতে তলিয়ে যাওয়ার সমস্যা নিরসনের লক্ষ্যে স্থানীয় কৃষক ও জনসাধারনের অনুরোধের প্রেক্ষিতে বিজিবি কর্তৃক বিএসএফ এর সাথে সমন্বয়ের  জলাবদ্ধতা নিরসন করা হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ ঘটিকা  থেকে ১২.২০ ঘটিকা পর্যন্ত পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ এর সাথে সীমান্ত পিলার ২৭৪/১০-এস এর নিকটবর্তী ভূটিয়াপাড়া নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌলাগাড়ী বিলের জলাবদ্ধতার স্থায়ী সমস্যা নিরসনে বিজিবি-বিএসএফ এর সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। 

সৌজন্য সাক্ষাতকালীন বিএসএফ ভারত পার্শ্বের খাল দিয়ে বিলের পানি প্রবাহের জন্য নালা পরিষ্কার ও প্রশস্ত করে দিয়ে স্থায়ীভাবে একটা সমাধান করার ব্যাপারে সম্মত হয়। পাশাপাশি বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ সৌলাগাড়ী বিলের জলাবদ্ধতা নিরসনের জন্য বাংলাদেশের অভ্যন্তরের খালকে প্রশস্ত করে ছোট যমুনা নদীর সাথে সংযোগ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস প্রদান করেন।

সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পত্নীতলা ব্যাটালিয়ন ১৪-বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি। এ সময় জয়পুরহাট জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

অপরদিকে ১২ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট SUKHVIR DANGAR. এছাড়াও বিএসএফ কমাড্যান্টসহ বাংলাদেশ প্রতিনিধি দলের সকল দপ্তরের সদস্যগণ সৌলাগাড়ী বিল ও জলাবদ্ধতার জন্য দায়ী খাল পরিদর্শন করেন।

প্রসঙ্গক্রমে উল্লেখ্যে, প্রাথমিকভাবে পত্নীতলা ব্যাটালিয়ন এর পূর্বে সীমান্ত পিলার ২৭৪ থেকে ২৭৬ এমপি এর মধ্যবর্তী স্থানে ভারত পার্শ্বের ক্যানেলে বিএসএফ কর্তৃক বাঁধ দেওয়ার ফলে জয়পুরহাট সদর উপজেলার সৌলাগাড়ী বিলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কয়েক হাজার বিঘা জমির রোপাআমন ধান পানিতে তলিয়ে যাওয়ার সমস্যা নিরসনের জন্য স্থানীয় কৃষক ও জনসাধারনের অনুরোধের প্রেক্ষিতে বিজিবি কর্তৃক বিএসএফ এর সাথে সমন্বয়ের মাধ্যমে উক্ত বিলের জলাবদ্ধতা নিরসন করা হয় এবং পরিশেষে সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি-বিএসএফ অধিনায়কগণ একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।  

আরও খবর