নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

*জয়পুরহাটে ক্রীড়া প্রতিযোগিতায় যাওয়ার পথে ভটভটি উল্টে ১৫ ছাত্রী আহত



জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিদ্যালয় পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার পথে তিন চাকার অবৈধ যান ভটভটি উল্টে একটি বিদ্যালয়ের ১৫ ছাত্রী আহত হয়েছে। আজ শনিবার সকাল পৌনে নয়টার দিকে আক্কেলপুর-শ্রীরামপুর সড়কের শ্রীরামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত সবাই উপজেলার তিলকপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

আহত ছাত্রীদের মধ্যে ভটভটির ইঞ্জিনের গরম পানিতে তিনজনের হাত-পা ঝলসে গেছে। তারাসহ অন্যদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ।

তিলকপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, আজ শনিবার সকাল নয়টায় আক্কেলপুর উপজেলার মুজিবর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে তিলকপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও ভানুরকান্দা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফুটবল ম্যাচ ছিল। এ জন্য তাঁদের বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী খেলোয়াড় ভটভটিতে করে সেখানে যাচ্ছিল। শিক্ষকেরা ভটভটির পেছনে যাচ্ছিলেন। সকাল পৌনে নয়টার দিকে শ্রীরামপুর মোড়ে ভটভটিটি উল্টে যায়। এতে ১৫ শিক্ষার্থী আহত হয়। দুর্ঘটনার কারণে ফুটবল ম্যাচটি স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া শিক্ষার্থীরা হল রীনা রানী পাহান (ষষ্ঠ শ্রেণি), স্বর্ণা পাহান (ষষ্ঠ শ্রেণি), রুপালী পাহান (অষ্টম শ্রেণি), আয়শা সিদ্দিক (ষষ্ঠ শ্রেণি), জুঁই পাহান (ষষ্ঠ শ্রেণি), রাজিয়া সুলতানা (সপ্তম শ্রেণি), লতা পারভিন (ষষ্ঠ শ্রেণি), শাফি মণি (ষষ্ঠ শ্রেণি), সুমাইয়া শিমু (নবম শ্রেণি), ঋতু খাতুন (সপ্তম শ্রেণি), সুবর্ণা পারভিন (অষ্টম শ্রেণি), সাদিকা সুলতানা (সপ্তম শ্রেণি), নিপা পাহান (সপ্তম শ্রেণি)। তাদের মধ্যে রীনা রানী পাহান, স্বর্ণা পাহান ও রুপালী পাহানের হাত-পা ভটভটির ইঞ্জিনের গরম পানিতে ঝলসে গেছে।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুল আলম আকন্দ বলেন, আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজন শিক্ষার্থীর হাত-পা ঝলসে গেছে। তবে সবাই শঙ্কামুক্ত।

আহত দুই ছাত্রী  বলেছে, ভটভটিতে করে যাওয়ার সময় তাদের সঙ্গে শিক্ষকেরা কেউ ছিলেন না। সড়ক ফাঁকা ছিল। চালক দ্রুত মোড় ঘোরাতে গিয়ে গর্তে আটকে ভটভটি উল্টে সবাই ভটভটির নিচে পড়ে যায়। এরপর মাঠের লোকজন এসে ছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

Tag
আরও খবর