নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ক্ষেতলালে বিয়ের ৮ ঘন্টার পর বিধবা হলেন নববধূ

মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ

বিয়ে হয়েছে মাত্র ৮ ঘন্টা । এখনো হাতের মেহেদীর রং উঠেনি। এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে বিধবা হয়েছেন নববধূ। সোমবার রাতে পারিবারিকভাবে ক্ষেতলালের বুড়াইল গ্রামের আব্দুর রহিমের মেয়ে জেমি আক্তারের সঙ্গে বিবাহ সম্পন্ন করে রাতেই বউ নিয়ে বাড়ি ফেরেন জাকারিয়া।

জাকারিয়া মৃতু্তে শোকে কাতর হয়েছেন পরিবার আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা। এমনই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কুটিপাড়া গ্রামে।

নিহত জাকারিয়া দুপচাচিয়া টাইলস ফ্রক্টারিতে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, জাকারিয়া মোটরসাইকেলে নিয়ে নতুন স্ত্রীর জন্য বাজার করতে বগুড়াই রওনা দিলে। পথিমধ্যে  ১২ মাইল নামক স্থানে পৌছালে একটি লড়ি  ট্রাক্টরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান জাকারিয়া হোসেন৷

নিহত জাকারিয়া ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

কাহালু থানার (ওসি) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন ওই যুবক মোটরসাইকেল নিয়ে বারোমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মারা যান।

Tag
আরও খবর