নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে অপ প্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবী সংস্থার সংবাদ সম্মেলন

জয়পুরহাটের পাঁচবিবির চাঁপাড়া বাজারের স্বেচ্ছাসেবী সংস্থা পল্লী মানবতার সেবা সংস্থা (পমাসেস) এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জয়পুরহাট শহরের বৈরাগীর মোড়ের ফ্রেন্ডস গার্ডেনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় 

লিখিত বক্তব্যে সংগঠনের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান মানিক বলেন, জেলা সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে প্রগতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর কার্যক্রম শুরু হয়। এসময় সদস্যদের বিভিন্ন আমানত ছিল। এরপর কয়েকজন উদ্যোক্তা সমবায়ের নিয়ম বহির্ভূত কার্যক্রম করায় বাধ্য হয়ে সমিতির নিবন্ধন বাতিলের জন্য সমবায় অফিসে আবেদন করা হলে তদন্তপূর্বক নিবন্ধন বাতি হয়। সেসময় সাধারণ সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক আমানতের টাকা সুরক্ষিত রাখার জন্য জয়েন্ট স্টক কর্তৃক নিবন্ধন প্রাপ্ত আস্থা ট্রেডিং নামে আরেক সংস্থায় হস্তান্তর করা হয়।

স্বেচ্ছাসেবী সংস্থা পল্লী মানবতার সেবা সংস্থার (পমাসেস) এরিয়া ম্যানেজার ছিলেন বেলাল হোসেন নামে এক ব্যক্তি। তিনি সংস্থাটির প্রশাসনিক কর্মকর্তারও অতিরিক্ত দায়িত্বে ছিলেন। বেলাল দায়িত্ব পালনকালে টাকা আত্মসাৎ, চেক ও প্রয়োজনীয় কাগজপত্র সরিয়ে ফেলাসহ বিভিন্ন অনিয়মের কারণে তিনি ষড়যন্ত্রমুলকভাবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ পরিবেশন করছে। সেই নিউজে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থা পল্লী মানবতার সেবা সংস্থা (পমাসেস) সাইনবোর্ড দেখানো হয়েছে। সংবাদে ১৫ কোটি টাকার কথা বলা হলেও সদস্যদের আমানত রয়েছে ২ কোটি ৩০ লাখ টাকা। ইতিমধ্যে আমানতকারীরা প্রতিমাসে ও পর্যায়ক্রমে ২ কোটি ১০ লাখ টাকা গ্রহন করেছে। আমরা লাপাত্তা হয়নি। আমাদের অফিসের সকল কার্যক্রম চালু রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পমাসেসের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, পাঁচবিবির আওলাই ইউনিয়ন পরিষদের সদস্য ওলিউল ইসলাম, ভোলা, হালিমা, মেঘনা, আমানতকারী আব্দুল হান্নান, মোকছেদ, রেনুকাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আরও খবর