নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটের জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটের জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু এর সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (২৪ আগস্ট) সান্ধায় জামালপুর চার মাথা মোড়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত  সভাপতি আব্বাস আলী মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট ১ আসনের সাংসদ এ্যাড. সামছুল আলম দুদু। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন হিমু, জয়পুরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুন্নাহার শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দোগাছী ইউপি চেয়ারম্যান সামছুল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেলসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী চক্র ৭৫ এর ১৫ আগস্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে জাতিকে কলঙ্কিত ও শোকাবহ করে তুলেছে। সে শোককে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরেছেন।

আলোচনা সভা শেষে ৭৫ এর ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী ও ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

আরও খবর