নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাঁচবিবিতে অন্যের জমিতে জোড়পূর্বক ঘর নির্মানের চেষ্টা




জয়পুরহাটের পাঁচবিবিতে অন্যের জমি জবর দখল করে জোড় পূর্বক পাকা ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে প্রতিপক্ষের দাবী দীর্ঘদিন পূর্বে বর্তমান জমির মালিকের পূর্বপুরুষ মৌখিক ভাবে জমি দান করেছেন  তবে  আর এস খতিয়ানে রেকর্ড ভূক্ত না হলেও সেই জমি নিজের বলে দাবী করছে তারা।

সরেজমিনে গিয়ে ও থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নে পূর্ব কড়িয়া গ্রামের মৃত আফছের আলীর পুত্র মোজাম্মেল হক(৬৭) তার পিতা মাতার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জেএলনং-৪১, ২২০৯, ১৩৬ ও ৩৪৪৩ দাগের ২০শতক জমি ভোগ দখল করে আসছে। উক্ত সম্পত্তিতে একই গ্রামের মৃত শরিফ উদ্দিনের পুত্র নজরুল ইসলাম, অপর ব্যক্তি আইয়ুব আলী জোড় পূর্বক জবর দখল করে গত ৫ জুলাই তারিখে পাকা বাড়ী নির্মাণের  কাজ শুরু করেন। এসময় তাদের নির্মাণ কাজে বাধা দিলে তারা বিভিন্ন ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে জোর পূর্বক  দখলের চেষ্টা করছে।

এ ঘটনায় বাদী পক্ষ তাদের পরিবার পরিজন নিয়ে আতংকের মধ্যে রয়েছে বলে অভিযোগে বলেন ।

এ বিষয়ে কথা বলার জন্য নজরুল ইসলামের বাড়ীতে গিয়ে তাকে না পাওয়াই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে এসময় নজরুলের অনুপস্থিতিতে তার জামাই মাহবুব বলেন,  বহুদিন  আগে  ফজের ও ওসমান  তাদেরকে দুই শতক জমি  দান করেন । এখন ১ শতক জমি অন্য জনের নিকট থেকে ঘুরে নিব । তাই কাজ চলছিল  বর্তমানে  কাজ বন্ধ  আছে । এখন উভয় পক্ষের  আমিন দিয়ে   মাপা মাপির পর   সিদ্ধান্ত নেয়া হবে  তবে কয়েকদিন আগে এক পক্ষ  এক শতক জমি দলিল করে দিয়েছে  বলে তিনি জানান।
অভিযোগ  তদন্তকারী কর্মকর্তা পাঁচবিবি থানার এস আই রাজু আহম্মেদ নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি উভয় পক্ষকে তাদের স্ব স্ব কাগজ পত্র নিয়ে আসতে বলেছি। কাগজপত্র দেখে জমি সার্ভেয়ার দ্বারা মাপযোগ করে প্রতিবেন দিলে ব্যবস্থা নেওয়া হবে।

আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন বলেন, ইতিপূর্বে জমি জমা সংক্রান্ত ঘটনায় নজরুল ইসলাম রাস্তা বেড়া দিয়েছিল। সেটি গিয়ে খুলে দিয়েছি। আর জমি  দখলের বিষয়ে বলেন, কাগজপত্র  যার জমি তার। এখানে আমার করার কিছুই নেই।

Tag
আরও খবর