নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কালাইয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত



জয়পুরহাটের কালাইয়ে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় মহিলা সংস্থার কালাই উপজেলা কেন্দ্রের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 


উক্ত কালাইয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিতকর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।  এসময় কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মিনফুজুর রহমান মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি, কালাই উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মিসেস রত্না রশীদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই থানা তদন্ত অফিসার মো. আনোয়ার এবং তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা মাহবুবা সরকার, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রশিক্ষক জাহাঙ্গীর আলম, ফ্যাশন ডিজাইন প্রশিক্ষক তামান্না সুলতানা, বিউটিফিকেশন প্রশিক্ষক নাজনীন, ক্যাটারিং প্রশিক্ষক শারমিন আক্তার, বিজনেজ ম্যানেজম্যান্ট এন্ড ই-কর্মাস প্রশিক্ষক মোছা.মাহবুবা আক্তারসহ উপজেলার প্রশিক্ষণার্থীরা উপস্থিয় ছিলেন।


উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, নারীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছেন বর্তমান সরকার আর তা সুন্দরভাবে বাস্তবায়ন করে নারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে ।  এসময় তিনি আরও বলেন, এখন আর নারীদের বসে থাকার সময় নেই, যেকোনো উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণ করে একজন নারী নিজ পায়ে দাঁড়াতে পারছে এবং অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের কাজে অগ্রণী ভূমিকা রাখছে। এর পাশাপাশি পরিবারের খোঁজ খবর ও সন্তানেরা সঠিক ভাবে লেখাপড়া করছেকিনা তা দেখভাল রাখার বিষয়ে গুরুত্বারোপন করেন তিনি।  পরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া ১শ৫০ জনসহ আরও ৫০জন মাঝে চেক বিতরণ করেন অতিথিরা। এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর