নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জযপুরহাটের আক্কেলপুরে ভিকনি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পডে, আহত ১৫

মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরে সিমেন্ট বোঝায় একটি ট্রাককে সাইট দিতে গিয়ে যাত্রিবাহি একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে বাসে থাকা মহিলা ও শিশুসহ ১৫ জন বাসযাত্রি গুরুতর আহত হয়েছে। তবে এখনো কোন নিহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি উপজেলার আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী নামক স্থানে ঘটেছে।

প্রত্যক্ষদর্শী,পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে আক্কেলপুর থেকে ছেড়ে আসা বগুড়া গামী দাদা নাতি পরিবহনের একটি বাস (নং বগুড়া-জ-০৪-০০৯৭) আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝায় ট্রাককে সাইট দিতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি খাদে উল্টে পড়ে যায়। স্থানীয়রা আক্কেলপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষনাত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দূর্ঘটনা কবলিত বাসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। অনেক যাত্রিকে অক্ষত অবস্থায় উদ্ধার করলেও নারী ও শিশুসহ ১৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহত বাস যাত্রি হামিদা বেগম বলেন,আমি এবং আমার ছেলে বগুড়ায় মেয়ের বাসায় যাওয়ার জন্য বাসে উঠেছিলাম।বাসটি ভিকনীতে পৌঁছলে হঠাৎ উল্টে যায়। এতে আমি ও আমার ছেলে মারাত্মকভাবে জখম হয়েছি। বাসটিতে আনুমানিক ২৫ থেকে ৩০ জন যাত্রি ছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক জানান,দূর্ঘটনা কবলিত বাস থেকে ১২ জন যাত্রি আহত অস্থায় হাসপাতালে আসে। তাদের মধ্যে একজনের অবস্থা আশক্ষা জনক হওয়াই বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ৬ জনকে এই হাসপাতালে ভর্তি করানো হয় আর বাঁকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সোয়াইব হোসেন বলেন, আমরা মাঠে কাজ করছিলাম। হঠাৎ দেখি রাস্তার উপর থেকে একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে যায়। এতে অনেকে আহত হলেও নিহত কাউকে দেখিনি।

স্থানীয় গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন,খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে এসেছি। প্রায় ১৫ জন বাস যাত্রি গুরুতর আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আমির আলী বলেন, ‘সকাল সাড়ে নয়টার দিকে দূর্ঘটনাটি ঘটে। আমরা খবর পেয়ে তাৎক্ষনাত এসে তল্লাসি চালিয়ে স্থানীয় কৃষকদের সহায়তায় ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার  করে হাসপাতালে প্রেরণ করা হয়। মৃত অবস্থায় এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি, তবে বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা তা দেখা হচ্ছে। আমাদের উদ্ধার কার্যক্রম অব্যহত আছে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দীক বলেন, সিমেন্ট বোঝায় একটি ট্রাককে সাইট দিতে গিয়ে এই দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয় ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। এখনো পর্যন্ত নিহত কাউকে পাওয়া যায়নি।

Tag
আরও খবর