নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে ১ বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ দু'জনকে গ্রেফতার

জয়পুরহাটে ১ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ দু'জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানিক দল। 

গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর ষ্টেশন পাড়ার বাসিন্দা মৃতঃ আব্দুর রশিদের ছেলে সুজন হোসেন (৩৫), ও মৃতঃ আব্দুল হকের ছেলে জয়নাল আবেদিন ওরফে লিটন (৩২)।

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি শাহেদ আল মামুন এর নেতৃত্বে এসআই মিজানুর রহমান ও সাগর সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ গতকাল (২২ জুলাই) শনিবার বিকালে অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌর সদরের পশ্চিম বালিঘাটা টি এ্যান্ড টি পাড়া থেকে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করেন। 

রবিবার (২৩ জুলাই) দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তারা কি কারণে অস্ত্র নিয়ে উক্ত এলাকায় অবস্থান করিছল এবং এর সাথে আরও কে কে জরিত রয়েছে সেটি উদঘাটন তৎপরতা অব্যাহত রয়েছে। 
আরও খবর