নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাঁচবিবিতে জাতীয় করণের দাবীতে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঝুলছে তালা


দেশের সকল মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবীতে চলমান আন্দোলনের অংশ হিসাবে আজ মঙ্গলবার (১৮ জুলাই) ৩য় দিনের মত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৪৮টি বেসরকারী মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে তালা ঝুলিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করছেন শিক্ষক কর্মচারীরা। এদিকে বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীরা এসে ক্লাশ না হওয়াই বিড়ম্বনায় পড়ছেন।


গত রোববার ১৬ই জুলাই থেকে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবীতে এ আন্দোলনের ডাক দেন। এরই অংশ হিসাবে পাঁচবিবি উপজেলা শিক্ষক কর্মচারীরা এ আন্দোলন অংশ নেন।


উপজেলার বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায়,  মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করলেও নেই কোন শিক্ষার্থী। শ্রেণি কক্ষ গুলোতে রয়েছে তালা ঝুলিয়ে রাখা।  এ কারণে ছাত্র/ছাত্রীরা স্কুলে এসে শ্রেণি কক্ষে তালা লাগা থাকার কারণে বাড়ী ফিরে  যায়। 


ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন মন্ডল বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ বেসরকারী শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবী। দাবী পূরুণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। তবে বিদ্যালয়ে ক্লাশ না হলেও অফিসিয়াল কার্যক্রম চালু রয়েছে বলে তিনি জানান।


জেলা  শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষকরা মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবীতে  শিক্ষক  সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে সারাদেশে ক্লাশ বর্জন করেছে এ বিষয়টি উদ্বর্ধন কর্তৃপক্ষ জানে।

Tag
আরও খবর