নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাঁচবিবিতে মারামারির প্রতিশোধ নিতে গভীর রাতে দোকান লুট


জয়পুরহাটের পাঁচবিবিতে গভীর রাতে একটি মুদি দোকানের তালা ভেঙ্গে কম্পিউটার, মুদিখানার মালামালসহ প্রায় ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ) হাজার টাকার মালামাল লুট করেছে একদল সন্ত্রাসী। মঙ্গলবার (৪ জুলাই) গভীর রাতে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের খাসবাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় দোকান মালিক শিপন মন্ডল ৬ জনের নাম উল্লেখ করে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার আয়মা খাসবাট্টা গ্রামের আব্দুল মান্নান মন্ডলের পুত্র মুদি দোকানদার শিপন মন্ডল গত সোমবার(৩ জুলাই) বিকেলে নিজ বাড়ি থেকে মোটরাসাইকেল নিয়ে উপজেলার শিমুলতলী বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ১নং বিবাদী জাহিদ হাসান তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় । এরই এক পর্যায়ে শিপনকে চড়-খাপ্পর সহ কিলঘুষি মারতে থাকে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। 


এ-ই ঘটনার সূত্র ধরে ঐদিনই রাতে ১নং জাহিদ হাসান, জীবন হাসান, মামুন হোসেন, নোবেল ইসলাম, আতিকুল ইসলাম, রিফাত হোসেনসহ ৭/৮জন সন্ত্রাসী মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটো নিয়ে ফিল্মি স্টাইলে শিপন মন্ডলের ব্যবসা প্রতিষ্ঠান খাসবাট্টা মোড়ে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কোপ মেরে সাটার ভাংচুর ও দোকানে ঢুকে দোকান ঘরে থাকা একটি কম্পিউটার, মনিটর, সাউন্ড সিস্টেম সহ দোকানের মুদি সামগ্রী লুট করে নিয়ে যায়। 


এবিষয়ে অভিযুক্ত ১নং বিবাদী জাহিদের হাসানের ব্যক্তিগত মোবাইল ফোনে (০১৯৯৯৫১১১৮৩) একাধিকবার ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


সরেজমিনে গেলে স্থানীয় ইউপি সদস্য নাজমুল হোক বাবু বলেন, গতকাল সোমবার বিকেলে রাস্তায় মোটরসাইকেলকে সাইট দেওয়াকে কেন্দ্র করে একটি ঘটনাকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী জাহিদ হাসান উপজেলা থেকে ৭/৮ সন্ত্রাসী ভাড়া করে গভীর রাতে মুদি দোকানটি ভাংচুর ও দোকানের মালামাল লুট করেন।


আয়মারসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল আলম বেনু বলেন, রাতের আধারে সন্ত্রাসী বাহিনী দোকান ভাংচুর ও লুট করার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান।


পাঁচবিবি থানার ওসি তদন্ত হাবিবুর রহমান হাবিব বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর