নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাঁচবিবিতে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতীর দাবিতে মানববন্ধন



মজলুম জননেতা মাওলানা ভাসানী  ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত  ঐতিহ্যবাহী পাঁচবিবি রেলওয়ে স্টেশনে নতুন আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস সহ রুপসা, সীমান্ত ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি,আধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণ এবং অনলাইন টিকেট সিস্টেম চালুর দাবিতে এক মানববন্ধন কর্মসূচি রেলওয়ে ষ্টেশনে অনুষ্ঠিত হয়েছে।


বুধবার সকাল ৮ টায় পাঁচবিবি উপজেলাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন  পাঁচবিবি বণিক সমিতি, শিক্ষা সমিতি সহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


এসময় বক্তব্য রাখেন পাঁচবিবি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, পৌর সভার প্যানেল মেয়র মোসাঈদ আল আমিন সাদ, পৌর কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি,  পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হাই, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা, বিশিষ্ট ব্যবসায়ী তাইজুল ইসলাম, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী।


আওয়ামীলীগ নেতা ফরহাদ আলম জুয়েল শিক্ষার্থী সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আন্তনগর ট্রেনের দাবীতে সোচ্চার আন্দোলনকারী  গোলাম নবী নাবিলা ও মুরাদ হোসেন মুগ্ধ।

মানব বন্ধনে বক্তারা বলেন, যে স্টেশনে জাতির জনকের পদধূলি পড়েছে, মাওলানা ভাসানী চলাচল করেছেন সেই স্মৃতি  বিজড়িত ঐতিহ্যবাহী স্টেশনে কেন আন্তনগর ট্রেন দাঁড়াবে না বক্তারা আরো বলেন কৃষি প্রধান এ এলাকার কৃষকের উৎপাদিত পণ্য ট্রেনের মাধ্যমে  দেশের বিভিন্ন অঞ্চলে  যায়।

এছাড়া এ উপজেলার পাশ্ববর্তী ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ ও হিলির অনেক যাত্রী ছাত্র ছাত্রী ঢাকা রাজশাহী, খুলনা সহ বিভিন্ন স্থানে যাতয়াত করে। বক্তারা সকলেই এই স্টেশনে সকল আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি সহ অন্যন্য দাবি কথা তুলে ধরেন। এসময় নতুন চালু হওয়া  আন্তনগর চিলাহাটি ট্রেনটি স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করে।

আরও খবর