নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গণঅভ্যুত্থান শহীদ প্রদীপ ভৌমিক দিবস ঝিনাইদহে অনুষ্ঠিত

সাম্প্রদায়িক অপশক্তির হামলায় নিহত ২৪'র গণঅভ্যুত্থানের সংগঠক, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা ও সাংবাদিক প্রদীপ ভৌমিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি অংশ পালনে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ঝিনাইদহ জেলা কমিটির উদ্যোগে শহীদ প্রদীপ ভৌমিক দিবস স্মরণে আলোচনা, শ্রদ্ধা নিবেদন, আলোক শিখা প্রজ্জ্বলন কর্মসূচি আয়োজন করা হয়েছে। ৪ আগস্ট ২০২৫, বিকাল ৫ টায় ঝিনাইদহ জেলা কার্যালয়ে সংগঠনের জেলা কমিটির সভাপতি কাজী ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক সুজন বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি ঝিনাইদহ জেলা কমিটির সম্পাদকমণ্ডলী সদস্য তোফাজ্জেল লস্কর, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক সাহিদুল এনাম পল্লব, বাসদ জেলা আহ্বায়ক অ্যাড. আসাদুল ইসলাম, যুব ইউনিয়ন জেলা সভাপতি আবু তোয়াব হোসেন, শারমিন সুলতানা, রোকনুজ্জামান প্রমুখ। শহীদ প্রদীপ ভৌমিক স্মরণে বক্তৃতায় নেতৃবৃন্দ, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ কায়েমে কাজ মজুরি জমি অধিকার ইনসাফ আদায়ে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গ্রামীণ শ্রমজীবী, প্রান্তিক মজুর ও গরিবের হক রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বিকল্প বাম গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া আর কিছুতেই বৈষম্যমূলক ব্যবস্থা বদলানো যাবেনা। আসল কাজ-ভূমি সংস্কার না করে অহেতুক সংস্কারের নামে বদমায়েশি চলছে। স্বৈরাচারবিরোধী ৯০'র গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, বৈষম্যবিরোধী ২৪'র গণঅভ্যুত্থানের সংগঠক, ক্ষেতমজুর-ভূমিহীনদের ভূমি অধিকার আন্দোলন, ইজারা বাতিল ও জেলে-মজুরদের মাছ ধরার অধিকার আন্দোলনের নেতা, সিপিবি সিরাজগঞ্জ জেলা নেতা, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা কমরেড প্রদীপ ভৌমিককে প্রকাশ্য দিবালোকে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক মৌলবাদী সন্ত্রাসীরা নৃশংসভাবে ও বর্বরোচিত হামলা চালিয়ে হত্যা করে, হত্যার বিচার দাবিতে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে