আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কৃষকের অভিযোগে হাটে আইনমন্ত্রী, নিজেই দাঁড়িয়ে দেখলেন পাটের ওজন

পাট বিক্রিতে ওজনে অনিয়মের অভিযোগ পাওয়ার পর সরেজমিনে "শৈলকুপা" পাটের হাটে উপস্থিত হয়ে প্রান্তিক কৃষকদের সঙ্গে কথা বলেছেন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এমপি। তিনি কৃষকদের কাছে সরাসরি জানতে চান, তারা পাট বিক্রি করে সঠিক ওজন পাচ্ছেন কি না। আজ সকালে হাটে গিয়ে পাট বিক্রেতা কৃষকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। এ সময় তিনি কৃষকদের পাট বিক্রির প্রক্রিয়া, ওজন ও ন্যায্যমূল্য পাওয়ার বিষয়ে খোঁজ নেন। কৃষকরাও মন্ত্রীর কাছে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এর আগে "শৈলকুপা" পাটের হাটে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ওজনে কারচুপির অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, সরকার নির্ধারিত ৪০ কেজিতে এক মণ হিসেবে পাট কেনার পরিবর্তে কৃষকের কাছ থেকে প্রতি মণে অতিরিক্ত দুই কেজি ধলতা নিয়ে ৪২ কেজিতে এক মণ হিসাব করা হচ্ছে। বিষয়টি আইনমন্ত্রীর নজরে আনা হলে তিনি প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে উপজেলা প্রশাসন পাটের হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়মের দায়ে ব্যবসায়ীদের জরিমানা ও কারাদণ্ড দেয়। আজ হাটে উপস্থিত হয়ে আইনমন্ত্রী বলেন, আপনাদের অভিযোগ পাওয়ার পর গত সপ্তাহেই আমি প্রশাসনকে বলে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। যারা অনিয়ম করছিল, তাদের জেল-জরিমানা করা হয়েছে। আজ নিজের আত্মতুষ্টির এবং আপনাদের অভিযোগের পর পরিস্থিতি আসলে কী দাঁড়িয়েছে, সেটি সরেজমিনে দেখতে হাটে এসেছি। তিনি পাট বিক্রেতা কৃষকদের আশ্বস্ত করে বলেন, আপনারা সঠিক ওজন বুঝে পাট বিক্রি করবেন। হাটে এখন আর এ ধরনের কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর থাকতে বলা হয়েছে। আইনমন্ত্রীর সরেজমিনে হাট পরিদর্শন ও কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলায় পাট বিক্রি করতে আসা কৃষকদের মধ্যে সন্তোষ দেখা যায়। তারা বলেন, প্রশাসনের নিয়মিত নজরদারি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকলে ওজনে কারচুপির মতো অনিয়ম বন্ধ হবে এবং কৃষকরা তাদের উৎপাদিত পাটের ন্যায্য হিস্যা পাবেন।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৬ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে