নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইদহে পরকীয়ার জের:ঝিনাইদহে পরকীয়ার জের,এক যুবকের প্রাণ গেল যুবলীগ নেতার দেওয়া আগুনে

পরকীয়ার জেরে ঝিনাইদহের কালীগঞ্জের আহসানুল ইসলাম অর্কিড নামে এক যুবককে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালানোর অভিযোগ ওঠেছে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে। দগ্ধের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১১ টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। অর্কিড কালীগঞ্জ উপজেলার কাঁঠালবাগান এলাকার ওসমান গনি’র ছেলে। অভিযুক্ত মনিরুজ্জামান রিংকু কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি নিশ্চিন্তপুর গ্রামের আবেদ আলীর ছেলে এবং ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বড় ভাইয়ের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অর্কিডের চাচা আমিনুর রহমান জানান, গত ৫ দিন ধরে অর্কিড ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিল। সোমবার সকাল ১১ টার দিকে অর্কিড মারা গেছে। এখন মরদেহ বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে। অর্কিডের বাবা ওসমান গনি বলেন, ‘আমার একমাত্র ছেলে আর নেই। সাবেক এমপি আনারের ভাইপো রিংকু, তার স্ত্রী তারিন ও ফয়সাল আমার ছেলেকে শেষ করে দিয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। ঢাকার শাহবাগ থানা থেকে ছাড়পত্র পেলেই তিনি মামলা করবেন।’ জানা গেছে, প্রায় ১ মাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে অর্কিড নামের ওই যুবক। এরপর থেকে অর্কিড ও তারিন পলাতক ছিল। তারিন দুই কন্যা সন্তানের জননী এবং অর্কিড দুই সন্তানের জনক বলে জানা গেছে। গত বুধবার (৫ মার্চ) সকাল ৭ টার দিকে যশোর পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মীমাংসার কথা বলে অর্কিডকে যশোরে ডাকেন তারিন। এ সময় তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সাবেক এমপি আনারের ভাইপো মনিরুজ্জামান রিংকু, তারিন খাতুন ও ফয়সাল এই তিনজন শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা অর্কিডের পরিবারের স্বজনদের খবর দিলে তারা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। ভয়ে যশোরের কোনো হাসপাতালে চিকিৎসা না করিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এরপর তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার করা হয়। অর্কিডের মা জোসনা বেগম অভিযোগ করে বলেন, ‘আগুন দিয়ে পোড়ানোর পর ছেলের চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে আসার সময় জোরপূর্বক ভিডিও করে নেয় রিংকু ও তারিনের লোকজন। নাহলে তারা সন্তানকে নিয়ে আসতে দিচ্ছিল না।’ তবে এ ব্যাপারে জানতে সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর মোবাইলে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া গেছে। যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল আক্তার জানান, ‘গত ৫ মার্চ বুধবার সকালে যশোরের পুরাতন কসবা এলাকায় একজনকে পুড়িয়ে হত্যাচেষ্টা চালানো হয়। দগ্ধের ৫ দিন পর সেই যুবক মারা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করেনি। তারা এলে মামলা নেওয়া হবে।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে