নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শৈলকুপায় আলোচিত কানাই-বলাই গ্রুপের প্রধান অস্ত্রসহ গ্রেফতার

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক দ্বন্দ্ব, সংঘাত, হামলা-লুটপাট ও চাঁদাবাজদের গডফাদার হিসেবে পরিচিত কানাই-বলাই গ্রুপের প্রধান জামিরুল ইসলাম ওরফে কানাই (৫৫) কে একটি আগ্নেয়াঅস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভুলুন্দিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামিরুল ইসলাম ওরফে কানাই ঐ গ্রামের মৃত জুমারত মন্ডলের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নব্বই দশকের তৎকালীন সক্রিয় গণবাহিনীর সন্ত্রাসী আলোচিত কানাই-বলাই আপন দুই ভাই। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, মাদক, হামলা ও ভাঙচুর-লুটপাটের অনেক মামলা রয়েছে। মঙ্গলবার রাতে কানাই-বলাইয়ের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কানাই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেওয়া তথ্যমতে বাড়ির পিছনের একটি গর্ত থেকে পুরাতন একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। রাতেই যৌথবাহিনীর সদস্যরা তাকে শৈলকুপা থানায় হস্তান্তর করেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, মঙ্গলবার রাতে উপজেলার ভুলুন্দিয়া গ্রাম থেকে জামিরুল ইসলাম ওরফে কানাই নামের একজনকে একটি আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়। পরে রাতেই তাকে আমাদের কাছে হস্তান্তর করেন যৌথ বাহিনী। ওসি জানান, তার বিরুদ্ধে শৈলকুপা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে শৈলকুপা থানায় একাধিক মামলা রয়েছে।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে