নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইদহে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের নিয়ে পিঠা উৎসব

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এ পিঠা উৎসবের ভিন্নতা এনে দিয়েছে উপস্থিত দর্শকরা। তারা আর সবার মতো না, বলতে গেলে যারা সমাজে উপেক্ষিত তাদের জন্যই এ উৎসব। সোমবার (২০ জানুয়ারী) শহরের মুসা মিয়া বুদ্ধি বিকাশ স্কুলের আয়োজনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয় আলাদা ধরনের এ উৎসবে ঝিনুক পিঠা, জামাই পিঠা, ঝাল পাকান, খির সন্দেশ, সুজির পাটি সাপ্টা, দুধ পুলি, পায়েস, নারকেল নাড়ুসহ প্রায় ৩০ রকমের পিঠার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। বুদ্ধি প্রতিবন্ধী বিশেষ এই শিশুদের কাছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠা-পুলি-পায়েস পরিচিত করানোই মূল উদ্দেশ্য বলে জানায় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭০ জন বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীসহ তাদের অবিভাবকরা। স্কুলের শিক্ষার্থী ঝুমুর ও পান্না আকার ইঙ্গিতে অভিব্যক্তি প্রকাশ করে জানান, এ উৎসবে আসতে পেরে তাদের খুবই আনন্দ হচ্ছে। নতুন নতুন পিঠা ও বিভিন্ন মজাদার খাবার খেয়ে তাদের ভালো লাগছে। স্কুলের প্রধান শিক্ষক শিরাজুম মুনিরা জানান, এ ধরনের আয়োজন করতে পেয়ে আমার খুবই খুশি। কারণ বুদ্ধি প্রতিবন্ধী এসব কোমলমতি শিক্ষার্থীদের বাংলার হরেক রকমের পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য। অনুষ্ঠান শেষে স্কুলের বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের নাচ, গান, কবিতা আবৃতি পরিবশেন করে। সবার শেষে পিঠা খাওয়া উৎসব হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, মুসা মিয়া বুদ্ধি বিকাশ স্কুলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুস্তফা কামাল রুশো, প্রাক্তন অধ্যক্ষ আমিনুর রহমান টুকুসহ অন্যান্যরা।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে