নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভারতের দখলে থাকা ৫ কিলোমিটার নদী উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দখল থেকে প্রায় ৫ কিলোমিটার কোদলা নদী দখলমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে এক সংবাদ সম্মেলনে ৫৮-বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আজিজুস শহীদ এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন ৫৮-বিজিবির নবাগত অধিনায়ক লে. কর্ণেল রফিক ও মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন। এদিন সংবাদ সম্মেলনে লে. কর্ণেল আজিজুস শহীদ জানান, ৫৮-বিজিবি মাটিলা সীমান্তে কোল ঘেঁসে কোদলা নদী বহমান। এ নদীর ৪.৮ কিলোমিটার অংশ বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত। এযাবৎ বাংলাদেশিদের নদীতে মাছ ধরাসহ অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে বাঁধা দিতো বিএসএফ। তবে সম্প্রতি উভয় পক্ষের আলোচনা শেষে বিজিবি ওই এলাকার দখল দারিত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এখন থেকে বাংলাদেশি জনগণ নদীর সমস্ত সুবিধা ভোগ করতে পারবেন, এমনটাই জানিয়েছেন ৫৮-বিজিবির অধিনায়ক। সংবাদ সম্মেলনের পর বিজিবি সদস্যরা স্থানীয়দের নদীর ধারে নিয়ে যান। সেখানে মাটিলা গ্রামের অনেক লোককে নদীতে মাছ ধরতে ও গোসল করতে দেখা যায়। স্থানীয় কৃষক আলমগীর জানান, এখন তারা নিয়মিত নদীর ধারে কাজ করতে পারছেন ও মাছ ধরছেন। এর আগে বিএসএফ তাদের নদীতে নামতে বাধা দিতো। মাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ রহমান বলেন, আগে আমাদের এলাকার লোকজন নদীতে নামলে বা মাছ ধরলে বিএসএফ ভয়ভীতি প্রদর্শন করতো। তবে বিজিবি দখল নেওয়ার পর থেকে এখন আমরা স্বাভাবিকভাবে নদী ভোগ দখল করছি।
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে