নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শৈলকুপায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে অ্যাটর্নী জেনারেলের মতবিনিময়

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন অ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান। ৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শৈলকুপা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় অ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান শৈলকুপা উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং কোন দপ্তরে কি সমস্যা আছে তা মনোযোগ সহকারে শোনেন। কিছু কিছু বিষয়ে তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নেন। সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন শৈলকুপাকে তিনি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি দুর্নীতি, স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় তিনি সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন -আপনারা স্বাধীন ভাবে লিখবেন, কারোর দালালী করবেন না। তিনি একজন সিনিয়র সাংবাদিককে দেখিয়ে বলেন- ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপি দলীয় প্রার্থী হয়েছিলাম। সে সময় নির্বাচনের পরিবেশ নিয়ে এক মতবিনিময় সভার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন- আমি বলেছিলাম আমার নির্বাচনী কার্যালয় ভাংচুর হচ্ছে, মাইক ভাংচুর করা হচ্ছে, নেতাকর্মীদের নির্বাচনী কাজে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। সে সময় উপস্থিত আপনি সাক্ষ্য দিয়েছিলেন নির্বাচনী পরিবেশ ভালো আছে, কোথাও কোনো অপ্রীতিকর কিছু ঘটছে না। আপনিসহ দেশবাসী জানে সে নির্বাচনের পরিবেশ কেমন ছিল। তিনি বলেন -এরকম সাংবাদিকতা করবেন না। আমি চাইলে সে সময় আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতাম, এখনও পারি। তিনি বলেন -সত্যটা বলবেন এবং সত্য কথা লিখবেন আমি আপনাদের সাথে আছি। তিনি আরো বলেন কেউ কোনো অপকর্মের সাথে জড়িত হলে সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। শৈলকুপা সরকারী কলেজে অনার্স কোর্স চালু, শৈলকুপা ফায়ার সার্ভিসের জন্য অ্যাম্বুলেন্স প্রদানসহ , শৈলকুপার বিভিন্ন সরকারী দপ্তরের সমস্যা সমাধানে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এর আগে সকালে অ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান শৈলকুপার মির্জাপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সমবেদনা জ্ঞাপন করেন।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে