নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিজয় দিবসে শৈলকুপায় বইমেলা অনুষ্ঠিত

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসে শৈলকুপায় বই মেলার আয়োজন করে পথ প্রকাশন। উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় মেলায় স্থানীয় উৎপাদিত চারকারু পন্যের সাথে বই মেলায় ছিল বাড়তি আকর্ষণ। মেলায় আগত দর্শনার্থীরা নতুন বইয়ের পাতা উল্টে পাল্টে বইয়ের গন্ধ নিতে পেরে আনন্দিত হয়। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ বই নেড়ে চেড়ে দেখে এবং বই কিনে ঘরে ফেরে। বইমেলা কেন্দ্র করে স্থানীয় কবি সাহিত্যিকদেরও আড্ডা জমে ওঠে স্টলটিতে। মাগুরা থেকে এসেছিলেন লেখমালা সম্পাদক কবি মামুন মুস্তাফা, কবি বঙ্গরাখাল, কবি রণভী শের, কবি বায়েজিদ চাষা প্রমুখ। এ বছর বিজয় দিবসের আয়োজন ছিল একেবারেই সীমিত। প্রতিবছর কলেজ মাঠে পুলিশ, আনসার ভিডিপি, স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ডিস্পেলে, খেলাধুলা আগত দর্শনার্থীদের আনন্দ দিলেও এ বছর কোনো আয়োজন না থাকায় আগত শিশু কিশোররা হতাশ হয়। সেখানে বই মেলা কিছুটা হলেও তাদের আন্দোলিত করে। মেলায় আগত শৈলকুপার কবি গোলাম মোস্তফা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফিরোজ খান নুন মেয়েকে নিয়ে এসেছিলেন অনুষ্ঠান দেখতে। বিজয় দিবসের আয়োজনটি দেখে তিনি হতাশ হলেও বইয়ের স্টলে এসে তিনি কিছুটা আশ্বস্থ হন। নেড়ে চেড়ে বই দেখেন এবং মেয়েকে বই কিনে দেন। তিনি বলেন মেলায় একটি মাত্র বইয়ের স্টল হলেও আশান্বিত করেছে। শিশু কিশোররা বই নেড়ে চেড়ে বইয়ের গন্ধ নিচ্ছে দেখে ভালো লাগল। আরো কিছু বইয়ের স্টল থাকলে ভালো হতো। পথ প্রকাশনের স্বত্বাধিকারী আলমগীর অরণ্য জানান বিগত কয়েকবছর ধরে বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও একুশে ফেব্রুয়ারিতে তিনি নিজ উদ্যোগে বইমেলার আয়োজন করে থাকেন। এবছর বিজয় মেলায় স্টল দিয়েছেন। পৃষ্ঠপোষকতা পেলে আগামী একুশে ফেব্রুয়ারিতে এক সপ্তাহের বইমেলা করার ইচ্ছা আছে।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে