নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে গরু ছিনতাই, গণপিটুনিতে আহত ৪

ঝিনাইদহ সদরে চার ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক ভর্তি ১০টি গরু উদ্ধার করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাথকুণ্ডু গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তিন ছিনতাইকারীর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- যশোরের মানিক, খুলনার রূপসা এলাকার সাইফুল ও গোলজার হোসেন গোলে। স্থানীয় সাগান্না ইউনিয়ন বিএনপির নেতা রাজু আহম্মেদ শিপন জানান, তিনি রাতে ঝিনাইদহ শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বৈডাঙ্গা মাঠের মধ্যে পৌঁছালে একদল গরু ব্যবসায়ী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। তিনি গাড়ি থেকে নেমে জানতে পারেন গরু ব্যবসায়ীদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাইকারীরা তাদের ১০টি গরু নিয়ে পালিয়েছে। আহতদের চোখে মুখে পানির ব্যবস্থা করে শিপন ও তার ড্রাইভার ছিনতাইকারীদের ধাওয়া করে। বিএনপি নেতার ডাক চিৎকারে আশপাশের গ্রামের লোকজন ছুটে এসে বাজারগোপালপুর, নারায়নপুর ত্রিমোহনী, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সড়ক অবরোধ করে। তাদের সঙ্গে যোগ দেয় ডাকবাংলা ও বাজারগোপালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। ছিনতাইকারীরা সে সময় ছিনতাইকৃত মিনি ট্রাক নিয়ে নিকটস্থ নাথকুণ্ডু গ্রামে ঢুকে পড়লে জনতা রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের চার সদস্যকে ধরে গণপিটুনি দেয়। তখন পুলিশ তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নেওয়াজ বলেন, আহতদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। এ বিষয়ে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, চুয়াডাঙ্গার ডুগডুগি গরুর হাট থেকে কয়েকজন গরু ব্যবসায়ী ১০টি গরু কিনে ফরিদপুরে যাচ্ছিলেন। পথে কিছু ছিনতাইকারী তাদের চোখে মরিচের গুঁড়া দিয়ে গরুগুলো নিয়ে পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধরে পিটুনি দেয়। উপস্থিত পুলিশ সদস্যরা জনতার রোষানল থেকে ছিনতাইকারীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওসি আরো বলেন, এটি ডাকাতি নয়, ছিনতাই বলা যেতে পারে। ছিনতাইকারীদের দেওয়া তথ্য যাচাই বাছাই করে তাদের পুরো নাম ঠিকানা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে