নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইদহে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা হত্যা, ২ স্ত্রী আটক

ঝিনাইদহে আব্দুল জব্বার (৫০) নামের এক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাকে হত্যার অভিযোগে তার দুই স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহরের কলাবাগান এলাকার একটি বাসা থেকে আব্দুল জব্বারের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল জব্বার জেলার শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শাখা কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। আটক দুই স্ত্রী হলেন- নিহত ওই কর্মকর্তার বড় স্ত্রী রাবেয়া খাতুন মিষ্টি ও ছোট স্ত্রী সুরাইয়া আক্তার সাথী। জব্বারের বড় বোন শাহানা খাতুন জানান, তার ভাইয়ের দুই স্ত্রীর সঙ্গে তার বেশ কয়েক দিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এর আগে তার ভাইকে গায়ে হাত তুলে মারধরও করেছেন বড় স্ত্রী রাবেয়া খাতুন মিষ্টি। সম্প্রতি জব্বারের বোন ও মা তার বাড়ি থেকে চলে যান নিজ বাড়িতে। সে সুযোগে বড় স্ত্রী মিষ্টি সোমবার দুপুরের দিকে বাড়িতে এসে তার ভাইকে পিটিয়ে হত্যা করেছেন। হত্যার সময় তার ভাইয়ের ছোট স্ত্রী সুরাইয়া আক্তার সাথী এবং প্রতিবেশীরা ঘটনাটি দেখেছেন। এরপর ঘটনা জানাজানি হলে স্থানীয়রা জব্বারকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুলতানা মেফতাহুল জান্নাত তাকে মৃত ঘোষণা করেন। ভগ্নীপতি মোহাম্মদ হুসাইন বলেন, সকালে সাথী ভাবি মোবাইলে জানান ভাইকে ব্যাপক মারপিট করেছেন মিষ্টিসহ তার লোকজন। তার বিশেষ অঙ্গে লাথি মারার কথাও জানান ভাবি। ধারণা করছি, বিশেষ অঙ্গে আঘাতের কারণে ভাইয়ার মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, জব্বার নামের এক ব্যক্তির মৃতদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত শেষে বলা যাবে। তবে দুই স্ত্রীকে আটক করা হয়েছে ।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে