নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গান-বাজনা হারাম বলে ফতোয়া দিলেন ইমাম, বাধল সংঘর্ষ

গান-বাজনা হারাম ফতোয়া দেওয়ার পর ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছে নারীসহ ১০ জন। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার সাতগাছী গ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ৩০টির বেশি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সাতগাছী গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নাতে খতনার অনুষ্ঠানে গান বাজানো হয়। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির উপস্থিতিতে ইমাম হাকিম মোল্লা গান-বাজনা হারাম বলে ফতোয়া দেন। ওই ফতোয়া দেওয়ার সময় কাশেম মোল্লা বাধা দেন। তখন মসজিদের মধ্যেই দুটি গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় হাকিম মোল্লা ও কাশেম মোল্লা সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। শনিবার সকাল থেকে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় ভাঙচুর করা হয় অন্তত ৩০টি ঘরবাড়ি। আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়িতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান কালের কণ্ঠকে বলেন, ‘ফতোয়া দেওয়া নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে