নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা নামক স্থানে স্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ৫ জন। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কালীগঞ্জ ও কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামের সিহাব হোসেন (২৫), কোটচাঁদপুর উপজেলার নওদাগ্রামের তামিম হোসেন (১৫), তার বাবা মনিরুল ইসলাম (৪২), নায়ায়ণগঞ্জ এলাকার শাকিব হোসেন (২৫) ও তার স্ত্রী অরিন আক্তার (২১)। এদের মধ্যে নসিমন চালক মনিরুল ইসলাম ও তার ছেলে তামিম ও মোটরসাইকেলের আরোহী শাকিব হোসেনকে গুরুতর আহত অবস্থায় যশোরে রেফার্ড করা হয়েছে। স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে কোটচাঁদপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে মোটরসাইকেলে ৩ জন যাচ্ছিল। পথিমধ্যে ঈশ্বরবা বটতলা নামক স্থানে পৌঁছালে কোটচাঁদপুরগামী স্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা ৩ জন ও নসিমনের চালকসহ ২ জন আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোরে রেফার্ড করা হয়েছে।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে