নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইদহ জেলা জামায়াতের আমিরের শপথ অনুষ্ঠানে মোবারক হোসাইন

ঝিনাইদহের মাটির সাথে আপনাদের কথা বলতে হবে, মাটি আপনাদের সাথে কথা বলবে- ঝিনাইদহ জেলা জামায়াতের আমিরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোঃ মোবারক হোসেন। শনিবার (৯ নভেম্বর ) সকাল ৮ টায় ঝিনাইদহ আল-হেরা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমিরের শপথ গ্রহণ ও মজলিসে শূরার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাও. আলী আজম মোঃ আবু বকর। প্রধান অতিথি মোবারক হোসেন জেলা আমির মাও.আলী আজম মোঃ আবু বকরকে শপথ পাঠ করান। প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে ইনফরমেশন দিত এভাবে, জামায়াতে ইসলামীকে রুট আউট করে দেয়া হয়েছে। কাজেই এই জামায়াতের বাংলাদেশে দাঁড়িয়ে উঠার মতো শক্তি আর সাহস নাই। তারা মনে করতো ইসলামী ব্যাংককে কব্জা করে জামায়াতে ইসলামীর অর্থকে শেষ করে দেয়া হয়েছে। সুতরাং জামায়াতের পক্ষে বাংলাদেশের রাজনীতিতে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। কিন্তু বাস্তবে জামায়াতের অবস্থা তার ভিন্ন প্রমানিত হয়েছে। তিনি আরও বলেন, মানুষকে আমরা আস্থার যায়গায় আনতে পেরেছি। মানুষও আমাদের স্বপ্ন দেখাচ্ছে। মানুষ বলছে আমরা অনেক দল দেখেছি এবার আমরা জামায়াতকে দেখবো। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ ড. আলমগীর বিশ্বাস। পরে তিনি জেলার শুরা সদস্য নির্বাচন পরিচালনা করেন। জেলার নারী ও পুরুষ রুকনগণ জেলার শুরা সদস্য নির্বাচনের লক্ষে ভোট দেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাও.আব্দুল আওয়াল।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে