নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পুলিশ কর্মকর্তার গাড়িতে মিলল ১২০১ বোতল ফেনসিডিল,আটক ৩


চার বস্তা ফেন্সিডিলসহ এসআই সাজ্জাদুর রহমান ও তার দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব। তিনি সম্প্রতি শৈলকুপার হাটফাজিলপুর ক্যাম্পের আইসি হিসেবে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।


র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ সদর থানাধীন হাট গোপালপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ভাতীয় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গত রাত ২ টার দিকে হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ১২০১বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করা হয়।

আটককৃতরা হলো, সোহেল (২৫), পিতা- মৃত সিদ্দিক সর্দার, সাং- আড়পাড়া, থানা- শালিখা, জেলা- মাগুরা, ফারুক হোসেন (৪০), পিতা- মোঃ ফিরোজ আলী, সাং- দোয়ার পাড়া, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা ও মোঃ সাজ্জাদুর রহমান (৪৫), পিতা- মৃত মতিয়ার রহমান, সাং- বাহার বাগ, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১২০১ বোতল ফেন্সিডিল, ১টি প্রাইভেট কার ডকুমেন্টসহ, ৪টি মোবাইল ফোন, নগদ ৬৩ হাজার ৮১০টাকাসহ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

আসামীদের মধ্যে সাজ্জাদুর রহমান পুলিশের এসআই বলে জানা গেছে। তিনি সম্প্রতি ঝিনাইদহের শৈলকুপার হাটফাজিলপুর ক্যাম্পে আইসি হিসেবে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।




Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে