নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হরিণাকুন্ডুতে পানি উন্নয়ন বোর্ডের ১৪ লাখ টাকার গাছ বিক্রি


ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটী এলাকায় বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের ৬টি মুল্যবান চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে। কেটে ফেলা গাছের মুল্য আনুমানিক ১৪ লাখ টাকা হবে বলে গ্রামবাসি জানায়। খবর পেয়ে হরিণাকুন্ডু উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ইশতা আক্তারের সহায়তায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কর্তিত গাছ জব্দ করেছেন। সরজমিন পরিদর্শন করে জানা গেছে, হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়নের হামিরহাটী গ্রামের একটি ক্যানালের ধারে ৬টি বড় বড় কড়াই গাছ ছিল। নিজের দাবী করে ওই গ্রামের শফি মন্ডলের ছেলে আব্দুস সালাম বিক্রি করে দেয়। গ্রামবাসি বাধা দিলে তিনি কোন কথায় শোনেননি। গ্রামবাসি বলছেন, গাছগুলো সরকারী ও পানি উন্নয়নবোর্ড মালিক। অবৈধভাবে এই গাছ গাটা হয়েছে বলে তাদের দাবী। এদিকে গাছকাটার খবর পেয়ে হরিণাকুন্ডু উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ইশতা আক্তার বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গাছের প্রকৃত মালিক কে তা নিরুপনে ঝিনাইদহ পানি উন্নয়নবোর্ডকে দায়িত্ব দেন। এ বিষয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মিনহাজুল ইসলাম জানান, ৬টি গাছ কেটে ফেলা হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে বেশির ভাগ গাছই পানি উন্নয়ন বোর্ডের জমির মধ্যে পড়েছে। তিনি জানান, কর্তিত গাছ জব্দ করে দ্রæত মাপজোক করে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে সাংবাদিকরা আব্দুস সালামের বাড়ি গেলে তিনি গা ঢাকা দেন। তবে তার ছেলে আবু সাইদ মুঠোফোনে জানান, সব গাছই তাদের জমিতে, এর মধ্যে একটি গাছ হয়তো পানি উন্নয়ন বোর্ডের হতে পারে।



Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে