নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইদহে সরকারি কৌঁসুলিসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আক্তারুজ্জামানের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ঝিনাইদহ জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


বৃহস্পতিবার(২৯ আগস্ট) সকালে আক্তারুজ্জামান বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন।


মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আক্তার ফার্মেসিতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর ও লুটপাট করে। সে সময় দোকানে থাকা ওষুধ সংরক্ষণের একটি ফ্রিজ, দোকানে লাগানো এসি ও কম্পিউটার ভাঙচুর করা হয়।


সন্ত্রাসীরা দোকানে থাকা কর্মচারীদের মারধর করে ক্যাশ বাক্স থেকে দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ছাড়া দোকানে থাকা সব ওষুধ ও আসাবাব লুটপাট করে, যার ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা। মামলায় অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জনসহ ৩১ জনের নাম উল্লেখ করে ২০০-৩০০ জনকে আসামি করা হয়। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু হুকুম দিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট করে বলে দাবি করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দিন কালের কণ্ঠকে জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।


Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে