নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শৈলকুপায় সাংবাদিক আলমগীর অরণ্য কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা


ঝিনাইদেহর শৈলকুপায় সামাজিক-সাংস্কৃিতক সংগঠক সাংবাদিক আলমগীর অরণ্য কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। গুরুত্বর আহত অবস্থায় তাকে শৈলকুপা হাসপাতাল থেকে কুষ্টিয়া রেফার করা হেয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে শৈলকুপার পৌর এলাকার কবিরপুর তিন রাস্তার মোড় থেকে এ হামলার ঘটনা ঘটে।

 

প্রতক্ষদর্শী ও স্থানীয়রা জানায় একদল দুর্বৃত্ত ডাসা, চাপাতি সহ ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায় আলমগীর অরণ্যের উপর। এসময় আলমগীর অরণ্য কবিরপুর মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠান গেজেট ঘর নামে মোবাইল শোরুমে বসে ছিলেন। 

হামলায় তার মাথা, হাত সহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত হয়। ব্যাপক রক্তপাত শুরু হলে দ্রুত শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী চিকিৎসা দিয়ে রেফার করা হয় কুষ্টিয়া মেডিকেলে।

মোবাইলে ফ্লেক্সিলোড দেয়া কে কেন্দ্র করে এমন হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন আহত সংগঠক, সাংবাদিক  আলমগীর অরণ্য । তবে পূর্ব শত্রুতার জেরে এমন হামলা ও হত্যা প্রচেষ্টা চালাতে পারে বলেও অনেকে মনে করছেন । হামলাকারীদের দুজন কে চিনতে পেরেছেন বলেও তিনি জানান। তাদের দুজনের বাড়ি দেবতলা বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ।


দুর্বৃত্ত-সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত আলমগীর অরণ্য উদিচী'র জাতীয় পরিষদ সদস্য ও  উদিচী শিল্পী গোষ্ঠী শৈলকুপা উপজেলা শাখার বর্তমান সাধারণ সম্পাদক, শৈলকুপা উপজেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক ও একজন প্রকাশক ।

সাংবাদিক হিসাবেও দীর্ঘ বছর দৈনিক বজ্রপাত, আমাদের অর্থনীতি, রুপালী বাংলাদেশ সহ বিভিন্ন পত্র-পত্রিকার সাথে যুক্ত রয়েছেন। এছাড়াও শৈলকুপার সুনামধারী বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠকের দায়িত্ব পালন করছেন।  পাশাপাশি বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি'র (সিপিবি) শৈলকুপা ও ঝিনাইদহ জেলা শাখার নানা পদে দায়িত্ব পালন করছেন।


শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, হামলার ঘটনার বিষয়ে জেনেছেন, খোঁজ-খবর নেয়া হচ্ছে। থানায় অভিযোগ দিলে আইনগত সকল ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানিয়েছন।


সাংবাদিক সংগঠক আলমগীর অরণ্যের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন  উদিচী শিল্পী গোষ্ঠী শৈলকুপা উপজেলা শাখার নেতৃবৃন্দ।সংগঠনের সভাপতি লোকমান হোসেন সহ উদিচী নেতারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার দাবি করছেন, পাশাপাশি বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী ঘোষনা করেছেন।


এদিকে শৈলকুপা প্রেসক্লাব নেতৃবৃন্দ দ্রুত হামলাকারীদের গ্রেফতার দাবি জানিয়েছেন।

বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ঘটনার নিন্দা প্রকাশ করেছেন শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরীর সাধারণ সম্পাদক স্বপন বাগচী ।


হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি শৈলকুপা উপজেলা শাখার নেতৃবৃন্দও।


Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে