নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

তথ্য সংগ্রহ করতে গিয়ে ঝিনাইদহ জেলা আনসার অফিসে সাংবাদিক লাঞ্ছিত। স্থানীয় সাংবাদিকদের মাঝে তিব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়


ঝিনাইদহ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছিত হয়েছে ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক রোকনুজ্জামান মিলন।

আনসারের জেলা কমান্ড্যান্ট সোহাগ হোসেন ও মহেশপুর উপজেলা টিআই হুসাইনসহ আনসার সদস্যরা তাকে মারপিট করে একটি ঘরে আটকে রাখে। পরে স্থানীয় সংবাদকর্মীরা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে।

সংবাদ কর্মীরা জানায়, আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আনসার অফিসে নির্বাচনকালীন অস্থায়ী সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। সেই খবর সংগ্রহের জন্য ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি রোকনুজ্জামান মিলন সেখানে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে তার সাথে অসদাচরণ শুরু করে জেলা কমান্ড্যান্ট সোহাগ। এক পর্যায়ে তাকে টেনে হিচড়ে একটি রুমে আটকে রাখা হয়। খবর পেয়ে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়ে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন জেলায় কর্মরত সংবাদকর্মীরা।

এ ব্যাপারে ভুক্তভোগী সংবাদিক রোকনুজ্জামান মিলন বলেন, আমি সংবাদ সংগ্রহের জন্য ওই অফিসের বাইরে অপেক্ষা করছিলাম। জেলা কমান্ড্যান্ট সোহাগ হোসেন এক নারীর সাথে খারাপ ব্যবহার করছিলো। আমি এগিয়ে তার কাছে গেলে আমাকে সেখান থেকে চলে যেতে বলে। আমি সাংবাদিক পরিচয় দেওয়ার সাথে সাথে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে আসনার সদস্যরা আমাকে টেনে হিচড়ে একটি রুমের মধ্যে নিয়ে কিল-ঘুষি মারে। পরে আমাকে ১ ঘন্টা আটকে রাখার পর আমার মোবাইল দেয়। আমি মোবাইল ফিরে পাওয়ার পর অন্য সহকর্মীদের কাছে কল দিলে তারা এসে আমাকে উদ্ধার করে। আমি ওই কর্মকর্তাসহ এর সাথে জড়িতদের শাস্তির দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে অভিযুক্ত জেলা কমান্ড্যান্ট সোহাগ হোসেন বলেন, আসলে যেভাবে বলা হচ্ছে তেমন কিছু ঘটেনি। সে প্রথমে পরিচয় না দেওয়ায় তাকে রুমের মধ্যে বসিয়ে রেখিছিলাম। তাকে মারধর বা লাঞ্ছিত করা হয়নি। 


Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে