নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইনিই সেই তারেক খন্দকার! যার বিরুদ্ধে কেউ মুখ খোলেনা


শৈলকুপা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের অফিস সহকারী হিসেবে যুগের পর যুগ একই ষ্টেশনে রয়েছেন। বিস্তার করেছেন ব্যাপক আধিপত্য। 

টিআর, কাবিখা, কাবিটা, বিশেষ প্রকল্প, ৪০ দিনের কর্মসূচিসহ সকল প্রকল্প থেকে হাতিয়েছেন কোটি কোটি টাকা। ১০% অর্থ না দিলে ফাইল কোনদিনও তিনি ফাইল বিল সাবমিট করেননি বলে একাধিক অভিযোগ রয়েছে। 

ঢাকাসহ তার বেশ কয়েক জেলায় বড় বড় অট্টালিকাসহ রয়েছে নানা ব্রান্ডের দামী দামী গাড়ী। তার নিজ জেলার মানুষের ধারনা তিনি বড় কোন সরকারী কর্মকর্তা অথবা শিল্পপতি। নয়তো এত সম্পদের উৎস কি? এমন অভিযোগ দূর্নীতি দমন কমিশন দুদকে তদন্তাধীন।

অবসরে যাওয়ার পরও তিনি সকল প্রকল্প থেকে কমিশন পেতে পেশিশক্তি খাটিয়ে অফিস করে যাচ্ছেন। সকল ফাইলপত্র নিয়ে তার কার্যক্রম চলমান রেখেছেন। তিনি অবসরে যাওয়ার বিষয়টি এখনো পর্যন্ত শিকার করেননি। 

তার অনৈতিক আর্থিক লেনদেন চলমান রয়েছে বলে অভিযোগ আছে৷ আর্থিক লেনদেনের কিছু ছবি ভিডিও ও প্রমান ইতোমধ্যে দুদকের হাতে পড়েছে বলে জানা গেছে। তারপরও কিছু মানুষ অভিযুক্ত এই তারেক খন্দকারের পক্ষই নেবেন। কারন তারাও এই সিন্ডেকেটের সাথে জড়িত।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লা-হেল-আল-মাসুম জানান, তার অফিস সহকারী তারেক খন্দকার অবসরে গিয়েছেন। তবে পরবর্তী অডিট না আসা পর্যন্ত সে ফাইল পত্র ঠিক করবে। তবে স্বাক্ষর করতে পারবেন না।

Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে