নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা শাহ আলম (৪৮) নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের ভাতিজা রাজুকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম ফতেপুর মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল রাকিবের ছেলে। 

এলাকাবাসীরা জানান, চাচা-ভাতিজার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ওই বিরোধের জের ধরে সকাল বেলা তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ভাতিজা রাজু চাচাকে বাড়ি থেকে বের হলে মারার হুমকি দেয়। এরপর ভাতিজা বাড়ি থেকে বেশ কিছু দূরে (বেড়ের মাঠে) চাচাকে মারার জন্য অপেক্ষা করে। এ সময় চাচা ভ্যান নিয়ে মহেশপুরের দিকে যাচ্ছিল, পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে ভাতিজা লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করলে চাচা সেখানেই মারা যান।

ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, শাহ আলম শারীরিক প্রতিবন্ধী ছিলেন এবং ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার ভাতিজা রাজু মানসিক ভারসাম্যহীন। শুক্রবার সকালে ভ্যান চালিয়ে বাড়ি থেকে সড়াতলা বাজারে আসেন শাহ আলম। এরপর সেখানে থাকা মানসিক ভারসাম্যহীন ভাতিজা রাজু তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা নাজনীন জানান, হাসপাতালে আসার আগেই শাহ আলমের মৃত্যু হয়েছে। তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, অভিযুক্ত রাজুকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে