নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শোক-শ্রদ্ধায় এমপি আব্দুল হাইকে শেষ বিদায়

 শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে।


রবিবার (১৭ মার্চ) সকাল ৮ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স যোগে মরদেহ ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে মরদেহ আনা হয়। সেখান থেকে সড়ক পথে আরাপপুরে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ জোহর শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের ২য় জানাযা ও গার্ড অব অনার প্রদান করা হয়। ঝিনাইদহ ছাড়াও আশপাশের জেলার শত শত নেতাকর্মীরা জানাযায় অংশ নেয়। বাদ আছর শৈলকূপা উপজেলা শহরের ডিগ্রি কলেজ মাঠে ৩য় জানাযা ও বাদ মাগরিব গ্রামের বাড়ি শৈলকূপার মোহাম্মদপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


জানাজা অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক,

ঝিনাইদহের সকল আসনের সংসদ সদস্যগন, জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম,পুলিশ সুপার আজিম-উল-আহসানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ঝিনাইদহ-আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল ও মরহুমের ছেলে ব্যারিষ্টার জিসান হাই জানাজা পুর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন।


উল্লেখ্য, গত শনিবার সকালে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ব্যাংককের স্থানীয় সময় সকাল ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় এমপি আব্দুল হাই মৃত্যুবরণ করেন।

Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে